, ,

শিরোনাম :
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী
হিজলায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত -২

হিজলায় আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত -২

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পোস্টার লাগানোকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ মনোনিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থী’র দুই কর্মী আহত হয়েছে।
খবর পেয়ে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজ (১১ মার্চ) সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউরিয়া বাজারে এই ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলা চুড়ে দুই গ্রুপের মধ্যে আতংক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী’র কর্মীরা আনারস প্রতীকের পোষ্টার লাগাতে কাউরিয়া বাজারে যান। এসময় আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী টিপু সিকদারের ছেলে তন্ময় সিকদার তাদের বাঁধা দেয়।

এক পর্যায় তন্ময় সিকদার তার চাচা দীপু সিকদার, নিপু সিকদার ও সাহেব সিকদারকে নিয়ে বেলায়েত ঢালীর পোষ্টার লাগাতে আসা ভ্যান চ্যালক ও তার দুই কর্মীকে মারধর করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে বিদ্রাহী প্রার্থী বেলায়েত ঢালীর ছেলে রাজু স্থানীয় থানা পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাছাড়া পুলিশের উপস্থিতিতে কাউরিয়া বাজারে পোষ্টার লাগান বেলায়েত ঢালীর কর্মীরা।

তবে হিজলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মাকসুদুর রহমান বলেন, সংঘর্ষ নয়, বরং পোষ্টার লাগানো নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর ভাই ও ছেলের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়েছে। তবে বড় কোন ঘটনা নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net