শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশাল হেলথ্ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠনঃ সভাপতি-এম বশির, সম্পাদক- আমিনুল সোহাগ

বরিশাল হেলথ্ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠনঃ সভাপতি-এম বশির, সম্পাদক- আমিনুল সোহাগ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতা পেশায় প্রত্যেক সাংবাদিকদের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মাঠে নিউজ সংগ্রত করতে হয়। তেমনি বরিশাল সাংবাদিকতার একঝাক তরুন সাংবাদিকরা যারা স্বাস্থ্য বিষয় নিয়ে মাঠে কাজ করে থাকেন তাদের নিয়ে ২০১২ ইং সালে একটি সংগঠন স্থাপিত হয় যার নাম দেয়া হয় “বরিশাল হেলথ্ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন”। বরিশাল পেশাদার সাংবাদিক সংগঠনের মধ্যে “বরিশাল হেলথ্ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন” অন্যতম। প্রতি বছরের ন্যায় চলতি বছর ২০১৯ ইং সালেও বরিশাল হেলথ্ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ১৩ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠিত হয়।

যার সভাপতি নির্বাচিত হয় বরিশাল থেকে প্রকাশিত “বরিশাল প্রতিদিন” পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম বশির। দৈনিক বরিশাল ২৪ ঘন্টার বার্তা সম্পাদক আল আমিন জুয়েলকে সহ-সভাপতি। দৈনিক বরিশাল ২৪ ঘন্টার সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল সোহাগকে সাধারণ সম্পাদক। দৈনিক কলমের কন্ঠের বার্তা সম্পাদক ও দৈনিক বর্তমানের বরিশাল জেলা প্রতিনিধ আরিফ হোসেনকে যুগ্ম-সম্পাদক। তৃতীয় মাত্রার বরিশাল ব্যুরো হিরামনি উকিলকে সাংগঠনিক সম্পাদক।

দৈনিক বাংলাদেশ বানীর স্টাফ রিপোর্টার এইচ এম হেলালকে কোষাধক্ষ্য। দৈনিক সময়ের বার্তার স্টাফ রিপোর্টার কাওসার মাহমুদ মুন্নাকে প্রচার ও প্রকাশনা সম্পাদক। দৈনিক সময়ের বার্তার যুগ্ম বার্তা সম্পাদক আল আমিন গাজীকে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়।

এছাড়া কার্য্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয় দৈনিক মতবাদের রেহমান আনিছ,বাংলানিউজ ২৪ ডট কমের বরিশাল জেলা প্রতিনিধি মুশফিক সৌরভ, ঢাকা টাইমসের বরিশাল ব্যুরো প্রধান আরিফির তুষার, দেশ জনপদের সৈয়দ বাবু ও দৈনিক বরিশালের কথার তালুকদার হ্নদয়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net