মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭

শিরোনাম :
বরিশালে ব্লেড দিয়ে গলায় পোচিয়ে হোটেল চারু’র কর্মচারীর আত্মহত্যা চেষ্টা

বরিশালে ব্লেড দিয়ে গলায় পোচিয়ে হোটেল চারু’র কর্মচারীর আত্মহত্যা চেষ্টা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: বরিশাল শহরের এক হোটেল কর্মচারী রহস্যজনক কারনে ধারালো ব্লেড দিয়ে নিজের গলায় পোচিয়ে পোচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম রানা জয়ধর। গোপলগঞ্জের কোটালী পাড়ায় তার গ্রামের বাড়ী। সোমবার দুপুরে ওই হোটেলে এ ঘটনা ঘটে। তার আত্মহত্যা চেষ্টার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত) আসাদুজ্জামান বলেন, ধারালো চাকু সাদৃশ্য কিছু একটা দিয়ে নিজের গলায় পোচিয়ে পোচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় রানা। বিষয়টি টের পেয়ে হোটেলের অন্য কর্মচারীরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রানা এখন আশংকামুক্ত বলেও জানিয়েছেন আসাদুজ্জামান।

রানা বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় হোটেল চারু’র কর্মচারী ছিলেন। তবে কী কারনে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।হোটেল চারু’র ম্যানেজার প্রীতম জানান কোন এক অজানা কারনে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।তবে হোটেল মালিক মেরি জাংফা’র মুঠো ফোনে কল করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,“আমি ব্যস্ত আছি।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net