সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭

শিরোনাম :
ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র ইমন ফারদিন বাঁচতে চায়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র ইমন ফারদিন বাঁচতে চায়

dynamic-sidebar

শামীম আহমেদ :: ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত বরিশাল জেলার গৌরনদী উপজেলার পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র ও উপজেলার দক্ষিণ গ্রামের দিনমজুর সেলিম মৃধার পুত্র ইমন ফারদিন বাঁচতে চায়

ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রের মা রোজিনা বেগম জানান, গত চার মাস পূর্বে তার স্কুল পড়–য়া পুত্র ফারদিন ইমনের ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর থেকে পরিবারের সহায় সম্বল বিক্রি করে ঢাকায় চিকিৎসা চালিয়ে আসছেন। ফারদিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তারের বরাত দিয়ে ফারদিনের মা রোজিনা বেগম কান্না জড়িত কন্ঠে আরও জানান, ফারদিন ইমনের চিকিৎসার জন্য প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার প্রয়োজন।

স্কুলছাত্র ফারদীনের জীবন রক্ষায় দেশের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতা কামনা করেছেন পরিবারটি। সহযোগিতা পাঠানোর ঠিকানা- মোঃ আলাউদ্দিন, একাউন্ট নং- ০১৯১২১০০২৫১১৭৭, এক্সিম ব্যাংক, এলিফ্যান্ট রোড, বাটা সিংগন্যাল ব্রাঞ্চ, বিকাশ নম্বর- ০১৭৩২-১৫৮২৩১।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net