, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
মুক্তি পেলো বরিশালের সন্তান আলিফের কন্ঠে গাওয়া সংগীত “যদি কখনো”

মুক্তি পেলো বরিশালের সন্তান আলিফের কন্ঠে গাওয়া সংগীত “যদি কখনো”

dynamic-sidebar

বিনোদন ডেস্ক॥ খুব ছোটবেলা থেকেই সংগীত নিয়ে ব্যাপক উৎসাহ ছিলো এই নবীন কন্ঠ শিল্পীর। গান লিখতে এবং গাইতে খুব ভালোবাসা নিয়েই তার সূচনা শুরু। মিডিয়া অঙ্গনে আলিফের প্রথম সূচনা হয়েছিল শর্টফিল্ম “প্রাশ্চিত্ত” নাটকের মাধ্যমে এর পরে তিনি “স্পেশাল বড় ভাই”, “দূর থেকে ভালোবাসবো” সহ বেশ কিছু শর্টফিল্ম নাটকে কাজ করে অল্প কিছু দিনের মধ্যেই বেশ প্রশংসিত ও পরিচিতি লাভ করেন। শর্টফিল্ম এর পাশাপাশি মডেলিং ও করতেন তিনি। তার অভিনীত শর্টফিল্ম প্রচারিত হয়েছিল বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে।

কিন্তু স্বপ্ন পুরনের খুব কাছাকাছি যাওয়ার আগেই তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। এরপর তিনি তার ইউটিউব চ্যানেলটি ফেরত পাওয়ার জন্য অনেকের কাছে সাহায্য চেয়েছিল তবে কেউ তার বিপদের সময় পাশে ছিলনা। সাহায্যের জন্য যার কাছেই গিয়েছেন সবারই একই কথা ভাইয়া টাকা লাগবে, টাকা ছাড়া কিছুই হবেনা। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের সন্তান আলিফ হোসেন । বরিশালের এই সন্তান ভবিষ্যতে আরো কাজ করতে চায় পূর্ণাঙ্গ অ্যালবামে । আলিফ বলেন, ভালোলাগা থেকে মিডিয়া অঙ্গনে কাজ করা শুরু যা এখন ভালোবাসায় পরিণীত হয়েছে। তাই আশাগুলো পূরণ হওয়াটাই শুধু এখন সময়ের ব্যাপার।

 

আলিফের “যদি কখনো” গানটি নিজে লেখেছেন এবং কণ্ঠ দিয়েছেন।আলিফ বলেন, সকলের কাছে আমি আমার এই গানটি বাস্তবতাকে সঙ্গী করে লিখেছি, আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবাই শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কাজ উপহার দিতে পারি।

 

আলিফের কন্ঠে গাওয়া “যদি কখনো” গানের ইউটিউব লিঙ্ক

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net