, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে হাত-পা-মুখ বাঁধা কিশোর উদ্ধার

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোবারক নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বড় মগড়ার স্লুইজ গেট এলাকার খাল পাড় থেকে হাত-পা-মুখ বাধা এবং অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

মোবারক উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয় গ্রামের আব্দুর রাজ্জাক কারিকরের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, স্থানীয়রা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে ওই কিশোরের বাবা এসে তার ছেলেকে সনাক্ত করেন।

ওসি আরো জানান, মোবারকের জ্ঞান ফিরলে প্রকৃত রহস্য জানা যাবে। তার পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net