বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯

শিরোনাম :

ভোলায় মরা গরুর মাংস বিক্রি, ১ জনের কারাদণ্ড

dynamic-sidebar

ভোলার লালমোহনে মৃত গরু জবাই করে কসাইয়ের কাছে বিক্রি করার দায়ে বজলু নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই ব্যক্তিকে নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে এ কারাদণ্ড প্রদান করেন ইউএনও।

দণ্ডপ্রাপ্ত বজলু উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি এলাকার সর্দার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।

জানা গেছে, ভোরে মরা গরু জবাই করে লালমোহন পৌর শহরের এক কসাইয়ের কাছে ৪০ কেজি মাংস বিক্রি করে বজলু। যার বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেয় ওই কসাই। খবর পেয়ে সকাল ৭টায় তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে।

আটকের পর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির কাছে হাজির করে। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net