বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০

শিরোনাম :
বরিশালে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষপূর্তি উদযাপন

বরিশালে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষপূর্তি উদযাপন

dynamic-sidebar

বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের নবম বর্ষপূর্তি এবং দশম বর্ষে পার্পন উদযাপন করা হয়। আজ ১৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বাংলাদেশ প্রতিদিন ব্যুরো অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন এর নবম বর্ষপূর্তি এবং দশম বর্ষে পার্পন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিস্ট শিক্ষাবিদ পরিবেশবিজ্ঞানী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের বরিশাল প্রতিনিধি, রাহাত খান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এস এম রবিন শীষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী, মুরশিদ আবেদীন, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মোঃ হুমাউন কবির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি, কাজী আবুলকালাম আজাদ, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এম জাকির, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, পুলক চ্যাটার্জী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি, গোপাল সরকার,

বরিশালইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সহসভাপতি গিয়াস উদ্দিন সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি কাওছার হোসেন রানা, আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন ও দৈনিক কীর্তনখোলার সম্পাদক সালেহটিটু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজসহ বাংলাদেশ প্রতিদিনের শুভাকাংখিরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পার্পন উপলক্ষ্যে বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানসহ বাংলাদেশ প্রতিদিন পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে একটি কেক উপহারদেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net