, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

উপজেলা নির্বাচন বরিশালে নৌকার পক্ষে উঠান বৈঠক

dynamic-sidebar

আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জেলার উজিরপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চুর সমর্থনে শুক্রবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সাতলা উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর মালেক মাষ্টারের সভাপতিত্বে উঠান বৈঠক বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবের মাধ্যমে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন। উল্লেখ্য, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে উজিরপুর উপজেলা পরিষদের নির্বাচনে মোট ১ লাখ ৮৫ হাজার ২৫৪ জন ভোটার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net