, ,

শিরোনাম :
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা
ববিতে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধণ

ববিতে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধণ

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদের যৌথ আয়োজনে “প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোসাল সায়েন্স এ- ল-২০১৯” শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলন শুক্রবার সকাল সাড়ে নয়টায় উদ্বোধণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর ষষ্ঠ তলায় অবস্থিত কনফারেন্স হলে সম্মেলনের উদ্বোধণ করেন ববি’র উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. এসএম ইমামুল হক। আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বক্তা ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. অভিজিত দাস গুপ্ত।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজের রিসার্চ ফেলো ড. শ্রুতি এস পাটনায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মনিরুল ইসলাম খান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রেজিস্ট্রার ড. মোঃ হাসিনুর রহমান প্রমুখ।

সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, দেশ-বিদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ববি’র সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী ও সদস্য সচিব আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার জানান, দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী পর্ব আজ শনিবার দুপুর একটায় অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net