, ,

শিরোনাম :
বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ কারবারি আটক দেশে মোট ভোটার সংখ্যা দাড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার সাত জেলায় নতুন পুলিশ সুপার আ.লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮ লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বরিশাল বিএনপি পুনর্গঠনের নির্দেশ তারেক রহমানের

বরিশাল বিএনপি পুনর্গঠনের নির্দেশ তারেক রহমানের

dynamic-sidebar

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিএনপির দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ৫ জন করে ১০ নেতার সঙ্গে কথা বলে আগামী ৬ এপ্রিলের মধ্যে এ দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া নেতারা জানান, তারেক রহমান একঘণ্টা কথা বলেন। এসময় তিনি মেয়াদোত্তীর্ণ কমিটি এবং তৃণমূলে স্থবিরতার বিষয়টি অবগত হয়ে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত পুনর্গঠনের নির্দেশ দেন। কমিটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কর্মপন্থা প্রণয়ন করে এই কাজ সম্পন্ন করতে বলেন। আগামী ৬ এপ্রিল দুই জেলা কমিটির সঙ্গে পরবর্তী ভিডিও কনফারেন্স করে কমিটি পুনর্গঠনের বিষয়ে নিশ্চিত হবেন বলেও জানান তারেক রহমান।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘তারেক রহমান আমাদের কাছে জানতে চান, কমিটিগুলো কবে গঠন করা হয়েছে। পরে তিনি ওয়ার্ড পর্যায় থেকে কমিটি পুনর্গঠনের জন্য বলেন।’

দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, ‘দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে নতুন কমিটি গঠন করতে বলেছেন তারেক রহমান। পরবর্তী ভিডিও কনফারেন্সের আগেই এ নির্দেশ বাস্তবায়ন করতেও বলেছেন তিনি।’

বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি গঠন হয় এক দশক আগে, ২০০৯ সালে। আর সর্বশেষ ২০১৩ সালে গঠন করা হয় দক্ষিণ জেলা বিএনপির কমিটি। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলোও অনেক আগে গঠন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net