বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৫

শিরোনাম :
উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট
বরিশাল বিএনপি পুনর্গঠনের নির্দেশ তারেক রহমানের

বরিশাল বিএনপি পুনর্গঠনের নির্দেশ তারেক রহমানের

dynamic-sidebar

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিএনপির দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ৫ জন করে ১০ নেতার সঙ্গে কথা বলে আগামী ৬ এপ্রিলের মধ্যে এ দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া নেতারা জানান, তারেক রহমান একঘণ্টা কথা বলেন। এসময় তিনি মেয়াদোত্তীর্ণ কমিটি এবং তৃণমূলে স্থবিরতার বিষয়টি অবগত হয়ে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত পুনর্গঠনের নির্দেশ দেন। কমিটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কর্মপন্থা প্রণয়ন করে এই কাজ সম্পন্ন করতে বলেন। আগামী ৬ এপ্রিল দুই জেলা কমিটির সঙ্গে পরবর্তী ভিডিও কনফারেন্স করে কমিটি পুনর্গঠনের বিষয়ে নিশ্চিত হবেন বলেও জানান তারেক রহমান।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘তারেক রহমান আমাদের কাছে জানতে চান, কমিটিগুলো কবে গঠন করা হয়েছে। পরে তিনি ওয়ার্ড পর্যায় থেকে কমিটি পুনর্গঠনের জন্য বলেন।’

দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, ‘দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে নতুন কমিটি গঠন করতে বলেছেন তারেক রহমান। পরবর্তী ভিডিও কনফারেন্সের আগেই এ নির্দেশ বাস্তবায়ন করতেও বলেছেন তিনি।’

বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি গঠন হয় এক দশক আগে, ২০০৯ সালে। আর সর্বশেষ ২০১৩ সালে গঠন করা হয় দক্ষিণ জেলা বিএনপির কমিটি। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিগুলোও অনেক আগে গঠন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net