, ,

শিরোনাম :
বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন
এ করিম প্রাথমিক বিদ্যালয়ে না এসেও হাজিরা খাতায় উপস্থিত শিক্ষিকা!

এ করিম প্রাথমিক বিদ্যালয়ে না এসেও হাজিরা খাতায় উপস্থিত শিক্ষিকা!

dynamic-sidebar

স্টাফ রিপোর্টঃ বরিশাল নগরীর হাটখোলা ব্রিজ সংলগ্ন সরকারি এ করিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলছে ক্লাস ফাঁকির মহরা। বিদ্যালয়ে শিক্ষিকা না এসেও নিয়মিত উপস্থিত দেখাচ্ছে হাজিরা খাতায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ জন মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ব্যতিত সকলেই ছিলেন অনুপস্থিত। শিক্ষার্থীরা ক্লাসের মধ্যেই মারবেল খেলছে। অন্য একটি ক্লাসে গিয়ে দেখা যায় একজন শিক্ষার্থী সকলকে পড়াচ্ছে। শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ম্যাডামরা ঠিকমত ক্লাস নেয় না। আমরা প্রতিদিন ক্লাসে এসে খেলাধুলা করে চলে যাই। প্রায়ই ম্যাডামরা স্কুলে আসেনা।

এ ব্যপারে প্রধান শিক্ষিকা জেসমিন জানান, একজন ছুটিতে গেছেন। বাকিরা পাশের বিদ্যালয়ের একটি প্রোগ্রামে গেছেন।পাশের বিদ্যালয়ে অনুষ্ঠান আছে সেখানে দাওয়াত রেয়েছে সকল শিক্ষিকারা ওখানে গেছেন।

তখন ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামসুন নাহার রুবির মুঠোফোনে কল দিলে রিসিভ করেন তার মেয়ে জানান তার মা রান্না করছেন। এমনকি স্কুলে না এসেও হাজিরা খাতায় উপস্থিত থাকেন তিনি।

ওই বিদ্যালয়ের ম্যাজেটিং কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে বলেন, শিক্ষিকাদের আমি সকল সময় তদারকির মধ্যে রাখি। তারপরেও শিক্ষিকাদের একটু গাফিলতি রয়েছে। তবুও আমি বিষয়টি দেখবো।

বিদ্যালয়ের ক্লাসের সময় ক্লাস ফাঁকি দিয়ে বাড়িতে অবস্থান করাটা অপরাধ কিনা জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন, ভাই শুধু আজকেই এমনটা হয়েছে ভবিষ্যত এমনটা আর হবেনা। এবারের মত সংবাদ প্রকাশ করার দরকার নাই।

শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এর কারিগররা নিজেরাই যদি হন ফাঁকিবাজ তখন মেরুদণ্ড সোজা হওয়ার বদলে ভেঙে গুরিয়ে যাবে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় এই সকল এমন শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানান শিক্ষার্থীদের অবিভাবকগন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net