সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বাবুগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

বাবুগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

dynamic-sidebar

✪ আরিফ আহমেদ মুন্না ॥ সংবাদ প্রকাশের পরে বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে বিলীন হওয়া কার্পেটিং সড়ক ও তৎসংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার বিকেলে তিনি নদী ভাঙন কবলিত রাকুদিয়া এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষণিক ৩০ লাখ টাকা জরুরি বিশেষ বরাদ্দের ঘোষণা করেন এবং ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার, উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা আক্তার, প্রভাষক নুরুন্নবী রাসেল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ শিল্পী, ছাত্রলীগের কলেজ সভাপতি আমিনুল ইসলাম হাওলাদার, ছাত্রমৈত্রীর উপজেলা আহবায়ক এইচ.এম আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাকুদিয়া এলাকার নদী ভাঙন পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজে গেলে তাকে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এসময় কলেজ কর্তৃপক্ষ ছাড়াও ওয়ার্কার্স পার্টি, ছাত্রমৈত্রী ও ছাত্রলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বাবুগঞ্জের সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে উপজেলার নতুন হাট-রাকুদিয়া সড়কের সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের সম্মুখের প্রায় দেড়শো ফুট কার্পেটিং সড়ক দেবে গিয়ে নদীতে আছড়ে পড়ে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজেসহ দেহেরগতি এবং কেদারপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপজেলার দুই ইউনিয়নে চলাচলের প্রধান রাস্তাটি নদীতে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েন ওই অঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ। এ নিয়ে গুরুত্বের সঙ্গে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল জাতীয় দৈনিক ‘সমকাল’ এবং “দৈনিক খবর বরিশাল২৪.কম” সহ বরিশালের বিভিন্ন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net