, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
এমইপির সুপারভাইজার শাহিনের বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ

এমইপির সুপারভাইজার শাহিনের বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ

dynamic-sidebar

বরিশাল নগরীর এমইপি কম্পানির সুপারভাইজার শাহিনের বিরুদ্ধে এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া
গেছে। এ ঘটনায় ঐ কর্মচারী কোতয়ালী মডেল থানায় আইনগত সহযোগীতা চেয়ে একটি অভিযোগ
দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার মোঃ আক্কাস ঢালীর ছেলে মোঃ
তানভীর হোসেন এমইপি কোম্পানীর পদ্মা-খ এর ওয়ার্কার পদে কর্মরত রয়েছেন।

গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০টায় তানভীরের হাতে টেটু আঁকা দেখে ক্ষিপ্ত হয় সুপারভাইজার শাহিন। অফিসের কালি দিয়ে কেন হাতে টেটু আঁকা হয়েছে এটা বলে তানভীরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে শরীরের
বিভিন্ন স্থানে এলোপাথারী কিল ঘুষি মেরে জখম করেন। তখন আশেপাশে থাকা লোকজন তানভীরকে উদ্ধার
করেন। তানভীর ঐ অভিযোগে আরও জানায়,

এসময় শাহিন তাকে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি প্রদান করে এবং
এ ঘটনার বিষয়ে তার বিরুদ্ধে যদি কোন স্টাফ সাক্ষ্য প্রদান করে তাহলে সে তাদের চাকুরীর ক্ষতি সাধন করার
হুমকি প্রদান করেন। তানভীর আরও জানায়, সুপারভাইজার শাহিন বিভিন্ন সময়ে ঐ কোম্পানীর নিম্ন পদের
বিভিন্ন লোকজনদের মারধর করে থাকেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net