, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্বাস ঘরামি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাষিরা ইরি ধানক্ষেত দেখতে গিয়ে জমিতে আব্বাস ঘরামির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃত আব্বাস ঘরামি উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা রাজিহার ও চেঙ্গুটিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকার কৃষক অমিও পাত্র তার জমি থেকে ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতেন। রোববার বিকেলে স্থানীয় চাষিরা তাদের ইরি ক্ষেত দেখতে গিয়ে অমিও পাত্রের জমিতে কৃষক আব্বাস ঘরামির মরদেহ দেখতে পান। কৃষকদের ধারণা আব্বাস ঘরামি সকালে জমিতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যান। ধানক্ষেতের মধ্যে পড়ে থাকায় আব্বাসের মরদেহ দেখা যায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, আব্বাস ঘরামি নামে এক কৃষক ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা থাকলে আইনের আওতায় আনা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net