বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯

শিরোনাম :

সাংবাদিকদের সুখে দু:খে সবসময় আমাকে পাবেন : বিসিসি মেয়র

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের নবনির্বাচিত কমিটি। আজ রাত ১০টায় কালী বাড়ি রোডস্থ মেয়রের বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময়ে মেয়র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ-জাতির কল্যান এবং উন্নয়নে এগিয়ে আসার আহবান রাখেন।

তিনি বলেন, সাংবাদিকদের সুখে দু:খে সবসময় আমাকে পাবেন। সাংবাদিকতার উন্নয়ন হলে দেশের মঙ্গল হয় বলেও উল্লেখ করেন নগর পিতা।এ সময়ে উপস্থিত ছিলেন নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহদী হাসান, সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ তানভির হাসান আকিব, সিনিয়র সাংবাদিক ও সদস্য সাইফ আমীন, বেলায়েত বাবলু।

দপ্তর সম্পাদক আল আমিন গাজী, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ, হুমায়ুন কবির রোকন, এইচএম হেলাল প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net