, ,

কলাপাড়ায় মহিলা দলের সদস্য নিখোঁজ

dynamic-sidebar

কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য রোজিনা আক্তার পপি ১৭ মার্চ রবিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন।

তিনদিনেও তার কোন হদিস না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে ।

মঙ্গলসসুখ সড়কের বাসিন্দা রোজিনা আক্তার তিন সন্তানের জননী। রোজিনার শাশুড়ি মোসাম্মৎ রেনু বেগম জিডিতে উল্লেখ করেছেন, ১৭ মার্চ দুপুরে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন।

এরপর উঠে আর ছেলে বউ রোজিনাকে খুজে পাচ্ছেন না। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। রোজিনা আক্তার কলাপাড়া বিএনপির একাংশের নারী নেত্রী।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অনুসন্ধানের কাজ চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net