বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৫

শিরোনাম :

নির্বাচনি দায়িত্ব থেকে ঝালকাঠির এএসপি মাহমুদকে অব্যাহতি

dynamic-sidebar

উপজেলা নির্বাচনে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এম মাহমুদ হাসানকে। ঝালকাঠি নির্বাচনি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা জানা যায়নি।

ঝালকাঠি নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ২৪ মার্চ জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাহমুদ হাসানকে নির্বাচনি কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইডিকে ব্যবস্থা গ্রহণের জন্য কথাও বলা হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদ উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের এক চিঠিতে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানকে উপজেলা নির্বাচনের কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net