বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮

শিরোনাম :
বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি অতঃপর জেল

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি অতঃপর জেল

dynamic-sidebar

হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় এক পুলিশ কর্মকর্তাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। সাজা পাওয়া সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান ওই পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা তার মিথ্যা পরিচয় দেন। এসময় তিনি জানান তার নাম আবদুস সালাম। এছাড়া বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করেন।

সূত্র: ডিএম/বার্জা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net