সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

শিরোনাম :

ঝালকাঠীতে উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ৫

dynamic-sidebar

রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রামে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় এই হামলার ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, নৌকা প্রতীক পেয়ে ওই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মনিরুজ্জামান। আর বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মৃধা।

আহতরা বাচ্চু মৃধার প্রচারণা করে বাড়ি ফেরার পথে নৌকা প্রতীকের সমর্থক ইউনিয়ন চেয়ারম্যান মজিবর মৃধার ছেলে শামীম মৃধার নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল হোন্ডাযোগে এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। এতে কারো মাথা, কারো হাত,পিঠে গুরুতর যখম হয়েছে।

এই হামলায় মো. জামাল হাওলাদার, আসিব হাওলাদার, শাহাদাত হাওলাদার, হৃদয় হাওলাদার ও জামাল হাওলাদার আহত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net