, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

দায়িত্ব নিচ্ছেন ডাকসুর ভিপি নুর

dynamic-sidebar

প্রায় তিন দশক পর ডাকসু নির্বাচনের দরজা খুললেও নির্বাচিত সবাই দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে ছিল ধুম্রজাল। অবশেষে মিললো আলোর দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নুর। ইতিমধ্যে ডাকসু ভবনে অফিসকক্ষ বুঝে পেতে কোষাধ্যক্ষকে চিঠি দিয়েছেন তিনি। নুরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডাকসুর নির্বাচিতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শুক্রবার এ সিদ্ধান্ত নেয়।​

নির্বাচনের দিন থেকেই আলাদা আন্দোলনে নামে ৬টি প্যানেল। দায়িত্ব নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ওপর ছেড়ে দিয়েছিলেন নবনির্বাচিত ভিপি।

দায়িত্ব নিতে ডাকসুর অফিসকক্ষ বুঝিয়ে দিতে কোষাধ্যক্ষের কাছে ভিপি হিসেবে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভিপি নুর। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা জানিয়েছেন নতুন এজিএস সাদ্দাম হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে, শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, সামগ্রিক রাজনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাকসু।

সূত্র: ডিএম/ইত্তে;

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net