বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২

শিরোনাম :
বরিশালে ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বরিশালে ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল নগরীর নিউ সদর ঘাট রোড হকার্স মার্কেট হাটখোলা পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল থেকেই ভোটকেন্দ্র ও তার আশেপাশে এলাকায় দেখা যায় প্রার্থীদের সমর্থক ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ। নির্বাচনে ১২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল ইসাম মুন্সি, তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছেন ৮৩ভোট।

সাধারন সম্পাদক পদে সোহেল হাওলাদার ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছেন ৮৩ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিকদার মাহমুদ সোহাগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net