শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর গড়িয়ার তেতুলতলা নামকস্থানে যাত্রীবাহি বাস ও মাহিন্দ্রা মুখামুখি সংঘর্ষে নিহত রিক্সা শ্রমীক খোকনসহ সকল ক্ষতিগ্রস্থ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়া সহ সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে শোক মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর রিক্সা -ভ্যান চালক শ্রমীক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট,বরিশাল জেলা শাখা।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রাজপথ সদররোডে মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর রিক্সা-ভ্যান চালক সমিতির সভাপতি জাহাঙ্গির হোসেন দিদারের সভাপতিত্বে কর্মসূচিতে একাত্ব প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাবুল তালুকদার,মহসিন মীর সহ বিভিন্ন শ্রমীক নেতৃবৃন্দ। এর পূর্বে তারা নগরীতে এক শোক মিছিল করে।
উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে নয়টায় বরিশাল নগরীর গড়িয়ারপাড় তেতুলতলা নামক স্থানে যাত্রীবাহি বাস ও মাহিন্দ্রার সাথে মুখামুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী,মাহেন্দা চালক,মা ও ছেলে শিশু সন্তান সহ সাত জন নিহত হয়।
এঘটনায় রাতে এয়ারর্প্টে থানা পুলিশ বাবুগঞ্জ উপজেলার আরজিকালিকাপুর গ্রামের বাড়ি থেকে ঘাতক বাস দূর্জয় পরিবহনের চালক আঃ জলিলকে গ্রেপতার করে।
অন্যদিকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে মেট্রোপলিটন পুলিশ প্রতিনিধি, বিআরটিএ এডি, বিসিসি প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধিসহ পাঁচ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা ক্ষতিপূরন দেয়া সহ তাদের দ্রুত ভাল চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply