বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫

শিরোনাম :
সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু
রাজাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা অগ্নিসংযোগ, আহত ৮

রাজাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা অগ্নিসংযোগ, আহত ৮

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: আগামীকাল ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনের বাড়িতে হামলা করেছে নৌকা প্রতীকের নেতা কর্মীরা। শনিবার বেলা ১২টায় উপজেলার বাঘরী বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজ বাস ভবনে এ ঘটনা ঘটে।

এ সময় চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারসহ সতন্ত্র প্রার্থী বাচ্চু মৃধার ৮ সমর্থক আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এ ঘটনার রেশ ধরে উপজেলার বাইপাস এলাকায় নৌকা সমর্থিত দুইজন নেতাকর্মীকে কুপিয়ে আহত করে আনারস মার্কার সমর্থকরা। এ ঘটনায় রাজাপুরে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মঠবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কামাল সিকদার তার ভগ্নিপতি সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর নির্বাচনী এজেন্টদের সাথে বাসায় বসে কথা বলছিলেন। নৌকার সমর্থক এ সময় ইন্দ্র পাশার নান্নু হাওলাদার, রফিক, রুবেল, সেলিমের নেতৃত্বে মোস্তফা কামাল সিকদারের বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকানে ভাংচুর করা হয়। রামদা দিয়ে ঘরের দরজা জানালাসহ ঘরের অসবাব পত্র ভাংচুর করে ও একটি মটোর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। আনারস প্রতীকের সমর্থকদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে ৩ জন সমর্থক আহত হয়। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত মিঠুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শের ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজুর নেতৃত্বে আমার বড়িতে ও আমার ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের ফার্মেসীতে ভাংচুর করা হয়েছে। আমার ভাইয়ের মটোরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেব’।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, ভাংচুর ও অগ্নিসংযোগের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি।

এ ব্যপারে নৌকার প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনির ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আফারাজা আক্তার লাইজুর মোবাইলে ফোন দিলে মুঠোফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানাযায়নি।

অপরদিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা মনিরুজ্জামান মনিরের মোবাইলে ফোন দিলে অন্য একজন তার ফোন রিসিভ করে বলেন, তিনি বড়ইয়াতে একটি সভায় ব্যস্ত আছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net