সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬

শিরোনাম :
বরিশালে বিজিবির গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল মাহিন্দ্রা, আহত ৩

বরিশালে বিজিবির গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল মাহিন্দ্রা, আহত ৩

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: বরিশাল-ভোলা সড়কের চরকাউয়ার এ আর খাননামক স্থানে ভূমি অফিসের সামনে বরিশাল সদর উপজেলা নির্বাচনের ডিউটি চলাকালীন বিজিবির গাড়ি অতিক্রম করার সময় মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির গাড়ির পিছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে এআর খান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাহিন্দ্রা চালক রুবেল ভূইয়া (২৫) সাতক্ষীরার মোসাঃ নুরুন্ননাহার (৪২) ও অঞ্জলী রাণী (৬০)।এছাড়াও মাহিন্দ্রায় থাকা বাকি ৩/৪ যাত্রী আহত হলেও তাদের কোন জখম হয়নি।
দুর্ঘটনার পর বিজিবিসহ স্থানীয়রা ও বন্দর থানার পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাহারহাটগামী একটি মাহিন্দ্রা দ্রুত গতীতে চালাচ্ছিল। এআর খান নামক স্থানে এসে ডিউটিরত বিজিবির গাড়ি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির গাড়ির পিছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা দুমড়ে মুচড়ে যায়। এত দুই মহিলা মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তাদের অবস্থা আশংকাজনক।

আহত মাহিন্দ্রায় থাকা এক যাত্রী বলেন, শুরু থেকেই ড্রাইভার বেপরোয়া গতীতে গাড়ি চালাচ্ছিল। যাত্রীরা গাড়ি ধির গতীতে চালাতে বললেও ড্রাইভার কথা না শুনে বেপরোয়া গতীতে চলানোর কারনেই এ দুর্ঘটনা হয়েছে। আহত ৩ যাত্রী সকলেই শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এঘটনায় বিজিবির কোন সদস্য আহত হয়নি।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কামাল হায়দার বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net