রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার উড়োজাহাজ প্রতিক নিয়ে ৩৯ হাজার ৮১৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধী অপর দুই প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিছুর রহমান মিলন তালা প্রতিকে ২হাজার ১৮৮ ভোট এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দিন আহমদ কিসলু টিউবওয়েল প্রতিকে ৮২০ ভোট পেয়েছেন। এ উপজেলায় মোট ভোটার ১লাখ ১৭ হাজার ৪০০ জন এবং কেন্দ্র ৫৪ টি।
প্রসঙ্গত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে বিনাপ্রতিদ্বন্ধীতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা নারী ভাইস চেয়ারম্যান পদে পুর্ননির্বাচিত হওয়ায় এ উপজেলায় শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply