বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের নানা বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, এয়ারপোর্ট থানার ওসি এইচ.এম আব্দুর রহমান মুকুল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক রতন আলী শরীফ, বাবুগঞ্জের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিচুর রহমান সিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা আকতার-উজ্জামান মিলন, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট সঞ্চালনা করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব,
আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মাসুদ আহমেদ খান ও প্রধান শিক্ষক মোক্তার হোসেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন ও কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে স্কুল ও কলেজ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply