রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪২

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ভিপি নুরকে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: ডাকসুর ভিপি নুরসহ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এসএম হলের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুব জোয়ার্দারের কাছে অভিযোগপত্র দিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবরুদ্ধ করেন।

এ সময় হামলারও শিকার হন শিক্ষার্থীরা। বিষয়টি জানিয়েছেন ডাকসুতে জিএস প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা বেনজীর। তিনি বলেন, আমরা প্রক্টর স্যারকে অভিযোগ দেয়ার পর এসএম হলে প্রাধ্যক্ষকে অভিযোগ দিতে আসি। কিন্তু অভিযোগ দিয়ে বের হয়ে আমরা হল গেটের সামনে আসলে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগ। আমাদের গায়ে ডিম ছুড়ে মারে।

অন্যদিকে ভিপি নুরসহ কয়েকজন ফরিদের রুমে গিয়ে তার কাপড় চেঞ্জ করতে গেলে তাদের সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net