, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী সেই চিত্ত রঞ্জনের ফাঁসির দাবী

বরিশালে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী সেই চিত্ত রঞ্জনের ফাঁসির দাবী

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিকারী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের চিত্ত রঞ্জনের ফাঁসির দাবীতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান সমবেত হয়ে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহা নবী (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে গত সোমবার চিত্ত রঞ্জনকে স্থাণীয় লোকজন আটক করে গলায় জুতার মালা পড়িয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়। এদিকে চিত্ত রঞ্জনের ফাঁসির দাবীতে ওই এলাকা উত্তাল হয়ে ওঠে। স্থাণীয়রা বিভিন্ন প্রতিবাদ মূলক কর্মসূচি পালণ করতে থাকে। তারই ধারাবাহিকতায় যুবলীগ নেতা তানভীর আহম্মেদ বাবু,ব্যাবসায়ী ইউনুস হাওলাদার,ইউপি সদস্য রাজু,মাওলানা ফেরদাউস হাসান,আঃ সোবাহান,শহিদ মুন্সি ও মাওলানা আঃ করিমের নেতৃত্বে হাজারো ক্ষুদ্ধ মানুষ তার ফাঁসির দাবীতে মানবন্ধনে অংশ নেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান ইতিমধ্যে চিত্ত রঞ্জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়ায় তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ব্যপারে সবার প্রতি সহনশীল আচরণ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net