বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪

শিরোনাম :
স্বরুপকাঠিতে মসজিদের জমি জবর দখলের চেষ্টায় সংঘর্ষে আহত ৭

স্বরুপকাঠিতে মসজিদের জমি জবর দখলের চেষ্টায় সংঘর্ষে আহত ৭

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি গ্রামে মসজিদের জায়গা জবর দখলের চেষ্টা করে জাকির হোসেন এর নেতৃত্বে ৭/৮ জনের কথিত একদল সন্ত্রাসী। বাধা দেয়ায় দেশীয় অস্ত্র লাঠি ছোটা দিয়ে এলো পাথারী হামলা চালায় সন্ত্রাসীরা। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন এবং, আহতদের নেছারাবাদ উপজেলা হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশিরা, হামলায় আহত ৭ জনের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়,২ জন চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

আহতরা সাংবাদিকদের জানায়, এই জমিটা তাদের ছিল কয়েক বছর আগে তারা এই জমি মসজিদে দান করেন।অতঃপর মসজিদ কমিটি উক্ত জায়গা জিল দেয় এবং, জাহাঙ্গীরের পরিবারের লোকেরা লিজ নেয়, পরবর্তীতে চাষাবাদের জন্য উক্ত জমির চারপাশে ঘিরে বেড়া দেয়।

এরপর গতকাল সন্ধার দিকে জাকির হোসেন পিং মৃত ফজলুল হক,মুকুল বেগম,স্বামী জাকির হোসেন, আজাদ, দুলাল, আল-আমীন, হুমায়ুন, পিং ফজলুল হক, কিবরিয়া পিং আঃ রশীদ, রাশিদা স্বামী আজাদ, গন ঐ জায়গার বেষ্টনী ভাংচুর চালায়,এটি দেখে শামসুন্নাহার পিং হোসেন আলি,নাজমিন স্বামী জাহাঙ্গীর, ফরিদা স্বামী আলম,মিরাজ পিং আলম,মনির পিং মজিবুর রহমান কুদ্দুস, জয়নাল পিং রুস্তম, গন এগিয়ে গিয়ে বাধা দেয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেএবং সাতজন আহত হয়।
এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net