বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
বরিশাল কীর্তনখোলা নদীতে জাহাজের ঢেউএ ট্রলার ডুবি

বরিশাল কীর্তনখোলা নদীতে জাহাজের ঢেউএ ট্রলার ডুবি

dynamic-sidebar

 

বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে সকাল নয়টার দিকে ইটবাহী এক ট্রলার নিমজ্জিত হয়। ইটবাহী ট্রলার টি সকালে আলী ব্রিকস থেকে ১০ হাজার ইট নিয়ে বরিশাল চাঁদমারি ও কে ডি সির মধ্যস্থানে মোঃ স্বপন পুলিশ এর ইটের খলায় ইট নিয়ে আসে।

তখন ট্রলার টি নদীর পাশে বাধা ছিল ৫ জন শ্রমিকসহ। ঐ সময়  চরমোনাইর দিক থেকে দ্রুত গতিতে আসা নৌ বাহিনীর জাহাজ পি-২১৩ বরিশাল কে ডি সি অতিক্রম করার সময় ঢেউ এসে ট্রলার টির ভিতরে পানি ঢুকে যায় তখন ট্রলার টি ডুবে যায়। ট্রলারের মালিক দিন মজুর মোঃমোতালেব গাজী ও ট্রলারের শ্রমিকেরা বলেন আমরা নৌ বাহিনীর জাহাজ টিকে আস্তে আস্তে চালানোর সিগনাল দেই তারপরও তারা অতি দ্রুত গতিতে জাহাজ টি চালায় এই জন্য আমাদের ট্রলার টি ডুবে যায়।

কে ডি সির এলাকাবাসী বলেন যে ট্রলারের শ্রমিকের সবাই উপরে থাকায় কেউ হতাহত হয়নি।এবং খোজ নিয়ে জানাযায় যে ট্রলারের মালিক মোঃমোতালেব গাজী অতন্ত্য গরীব ও দীন মজুর এবং এই ট্রলার টি তাদের একমাএ ভরসা ছিল। এখন হয়তো টাকার অভাবে ট্রলার টি তার একার পক্ষে নদী থেকে উঠানো সম্ভব নয়।

এবং বরিশালের অনেক ট্রলার মাঝিদের অভিযোগ যে অনেক সময় (গ্রীন লাইন ও, ওমেরা গ্যাসের জাহাজ সহ বিভিন্ন তৈল এর ট্যাংকার সব সময় অতি দ্রুত গতিতে চালায় এ  জন্য আমাদের ট্রলার গুলি ডুবে যাওয়ার সম্ভবনা বেশী থাকে। জাহাজের স্টাফরা যদি আমাদের সিগনাল ফলো করে তাহলে হয়তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। বরিশাল কীর্তনখোলা নদীতে গত একমাসের মধ্যে কালিজিরা, বেলতলা ও কে ডি সি সহ বিভিন্ন জায়গায় সিমেন্ট, রড, বালু, ও ইট সহ,মোট ৫ টি ট্রলার ঢেউ এর কারনে নিমজ্জিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net