বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪০

৫৩ লাখ টাকা নিয়ে উধাও অনন্ত জলিলের গাড়ি চালক

৫৩ লাখ টাকা নিয়ে উধাও অনন্ত জলিলের গাড়ি চালক

dynamic-sidebar

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের এক সহকর্মী ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
রবিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ জানান। অনন্ত জলিল ফেসবুকে লেখে- ‘আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি’।

‘আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে ‘।

‘আজ (রবিবার) আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহিদ মিয়া ৫৩ লাখ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে’ ।

‘আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে’।

‘যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ’।

‘অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদাতাই যোগাযোগ করবেন।’

অনন্ত জলিলের দেওয়া তথ্য মতে এই গাড়ি চালকের নাম মোহাম্মদ শহীদ বিশ্বাস। সে রাজধানীর মোহাম্মদপুর হাউজিঙের বাসিন্দা।

পলো কম্পোজিট নীট ইন্ডাষ্ট্রি লিমিটেডের চালক হিসেবে কর্মরত। এ প্রতিষ্ঠানটি সাভারের হেমায়েতপুরে অবস্থিত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net