, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

এবার বিএম কলেজ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

dynamic-sidebar

পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে বিএম কলেজের অধ্যক্ষের কাছে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়।

বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে। যতোদিন নিজস্ব বাস আসবে না, ততোদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস বাতিল করে সবরুটে নতুন বাস দেওয়াসহ আরো দাবি জানানো হয়েছে। এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তনের দাবি করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নূর নিরব, লোকমান হোসেন, সন্তু মিত্র, রনি, অন্বেশা দাস প্রমি প্রমুখ। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net