বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় তাহসান তুহিন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যায় মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
তুহিন কাউনিয়া হাউসিং এর মৃত ফয়েজ আহম্মেদের ছেলে।
সূত্রে জানায়, গত শনিবার রাতে খবার খেয়ে ঘুমিয়ে পড়ে তুহিন। রোববার সকালে তার মৃত দেহ পাওয়া যায়।
পরে লাশ নিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তুহিন দেড় ঘন্টা আগে মারা গেছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিন্তু নিহত তুহিনের পরিবারের লোকজন লাশ ময়না তদন্তে না পাঠানোর জন্য খুব দৌড়ঝাঁপ করেন বলে জানা গেছে।এ বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে গেলে তিনিও ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করতে নিষেধ করেন।
স্থানীয় অনেকেই জানিয়েছেন, তুহিনের পরিবারের দাবী লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু লাশ কেউ লাশ নামাতে বা বের করতে দেখেনি। এবং অনেকেই অভিযোগ করেন তুহিনের বাসার মধ্যে আত্মহত্যা করা সম্ভব নয়। নিশ্চয় তুহিনকে কেউ হত্যা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, তুহিনের আত্মহত্যা করার মতো কারণ ছিলোনা। তাকে কেউ হত্যা করেছে। আমাদের দাবী সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখা হোক।
বিষয়টি নিয়ে লাশের ময়না তদন্তকারী চিকিৎসক জানান, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply