বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯

শিরোনাম :

নগরীতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

dynamic-sidebar

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ড কাশিপুর খ্রিস্টান কলোনীর হত্যা চেস্টা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মামুন ও দিপু নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় তাদের কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে যানাযায়, গ্রেফতারকৃত মামুন ও দিপু’র নামে ২০১৫ সালে ২৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনকে হত্যা চেস্টা করায় মামুন ও দিপুসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা চেস্টা মামলা দায়ের করেন কামরুজ্জামান লিখন।
সেই মামলার অন্যতম সাক্ষী কাশিপুর এলাকার লিটু হাজরা, লিটু হাজরা আদালতে  সাক্ষী দেয়ায় তাকে প্রথমে হুমকি প্রদান করে আসামিরা এক পর্যায়ে তার উপর অতর্কিত হামলা চালায় মামুন, দিপুসহ মামলার প্রধান আসামীরা। হামলার ঘটনায় লিটু হাজরা তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। লিটু হাজরার দায়ের কৃত মামলায় আসামীরা দীর্ঘদিন যাবত পলাতক থাকার পরে গতকাল রাতে কাশিপুর এলাকা থেকে এস,আই মোঃ মনির তাদের আটক করে।
সূত্র বলছে, ২০০৪ সালে কামরুজ্জামান লিখনকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় দায়ের কৃত মামলার আসামী এই মামুন ও দিপু ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net