বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৬

শিরোনাম :
কুয়াকাটায় মোটরগ্যারেজের খুঁটির সঙ্গে ঝু‍লছে যুবকের লাশ

কুয়াকাটায় মোটরগ্যারেজের খুঁটির সঙ্গে ঝু‍লছে যুবকের লাশ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: পটুয়াখালীর কুয়াকাটা থেকে মো রুবেল (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে কুয়াকাটা পৌর এলাকার রাখাইন মার্কেটের একটি মোটরগ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল কুয়াকাটা পৌর শহরের কচ্ছপখালী এলাকার কলিম মোল্লার ছেলে। তিনি মোটর সাইকেল মেরামতের কাজ করতেন।

ওসি সাইদুল ইসলাম জানান, আমরা খবর পায় রুবেল নামে এক যুবকের লাশ মোটর সাইকেলের গ্যারেজের খুঁটির সঙ্গে ঝু‍লছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net