বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৮

শিরোনাম :
পাথরঘাটার পোনামাছের পিকাপ আটকে ১০ লাখ টাকার রেনু পোনা ছিনতাই

পাথরঘাটার পোনামাছের পিকাপ আটকে ১০ লাখ টাকার রেনু পোনা ছিনতাই

dynamic-sidebar

পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপ ভ্যান আটকে ১০ লাখ টাকার চিংড়ি রেনু পোনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটার চরদুয়ানী বন্দর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি ও আড়ৎদার খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর রাতে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের চরখালী সংলগ্ন হেতালিয়া সেতুর কাছে একদল দুর্বৃত্ত এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পাথরঘাটার চরদুয়ানী থেকে সরবরাহের জন্য ওই রেনু পোনা বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল।

থানা, স্থানীয় সূত্র ও ছিনতাইকৃত রেনু পোনার মালিক চরদুয়ানী গ্রামের মো. উজ্জল জানায়, বৃহস্পতিবার ভোর রাত্রে পাথরঘাটার চরদুয়ানী থেকে ড্রাম ভর্তি ১০ লাখ টাকার চিংড়ি রেনু পোনা নিয়ে পিকআপ ভ্যান বাগেরহাট যাচ্ছিল। পথে ভোর ৫ টার দিকে ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া সেতুর কাছে পৌঁছলে উপজেলার গৌরিপুর গ্রামের শহীদুল ইসলাম ও চরখালী গ্রামের আতিক হাওলাদারের নেতৃত্বে ১০/১২জনের একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে পোনা ভর্তি পিকআপ ভ্যানের গতিরোধ করে রেনুপোনা ভর্তি ড্রামগুলো লুটে নেয়।

পরে পার্শ্ববর্তী খালে অপেক্ষমান বেলালের ট্রলারে তুলে পালিয়ে যায়। পাথরঘাটার চরদুয়ানী বন্দর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি ও আড়তদার মো. খলিলুর রহমান বলেন, রেনু ছিনতাইয়ের বিষয়ে মৌখিক খবর পেয়ে পরে নিশ্চিত হয়েছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দীন জানান, রেনু পোনা ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি মৎস্য ব্যবসায়ির পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net