বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৭

বৈশাখী পোষাক কিনে না দেয়ায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

বৈশাখী পোষাক কিনে না দেয়ায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

মধুপুরে পহেলা বৈশাখের কাপড় কিনে না দেয়ায় হাসি আক্তার নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত হাসি উপজেলার চক গাংগাইর গ্রামের দরীদ্র কৃষক মো. হায়দার আলীর মেয়ে। সে চক গাইংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাসি শুক্রবার রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত হাসির চাচা মো. আবদুল হামিদ জানান, মেয়েটি তার বাবা-মায়ের কাছে বৈশাখী কাপড় কিনে দিতে বায়না ধরেছিল। ওর বাবা-মা বলেছিলেন, আজ সকালে কিনে দেবেন। কিন্তু রাতে সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net