, ,

শিরোনাম :
এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ
স্কুলছাত্রীকে অপহরণের পর প্রতিদিন ধর্ষণ, ভারতে পাচারকালে ধরা

স্কুলছাত্রীকে অপহরণের পর প্রতিদিন ধর্ষণ, ভারতে পাচারকালে ধরা

dynamic-sidebar

যৌন পল্লীতে বিক্রির উদ্দ্যেশে ভারতে পাচারকালে বরিশালের বানারীপাড়া উপজেলার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের নতুন বাজারের বটতলা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বানারীপাড়া থানার পুলিশ। তবে অপহরণকারী অজিত হালদার (২৫) ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপহরণের পর ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে আদালতে ২২ ধারায় ওই স্কুলছাত্রী ধর্ষণ ও অপহরণ ঘটনার বর্ণনা দেয়। পাশাপাশি শেবাচিম হাসপাতালে ধর্ষণ সংক্রান্ত ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় ওই স্কুলছাত্রীর।

তার স্বজনরা জানান, বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া এলাকার বখাটে অজিত হালদার (২৫) তার ৫ থেকে ৬ জন সহযোগী নিয়ে ১০ এপ্রিল সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ওইদিন বিকেলে স্কুলছাত্রীর বাবা আসলাম বেপারি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ওসি খলিলুর রহমানের নেতৃত্বে রোববার রাতে ভারতে পাচার করার চেষ্টাকলে টুঙ্গিপাড়া থানার মধুখালী গ্রামের নতুন বাজারের বটতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে।

স্বজনরা আরও জানান, যৌনপল্লীতে বিক্রির উদ্দ্যেশে ভারতে পাচার করা হচ্ছিল তাদের মেয়েকে। ভাগ্য ভালো তাই, ভারতে পাচারের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. খলিলুর রহমান বলেন, ২২ ধারায় ওই স্কুলছাত্রী ধর্ষণ ও অপহরণ ঘটনার জবানবন্দি আদালতে দিয়েছে। পাশাপাশি শেবাচিম হাসপাতালে ধর্ষণ সংক্রান্ত ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net