বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭

শিরোনাম :
বরিশালে মুঠোফোনে ব্লগারকে হুমকি : থানায় ডায়েরী

বরিশালে মুঠোফোনে ব্লগারকে হুমকি : থানায় ডায়েরী

dynamic-sidebar

ব্লগার কাজল কুমার দাসকে হুমকি দেয়া হয়েছে। নগরীর অমৃত লাল দে সড়কের বাসিন্দা মৃত রতন কুমার দাসের ছেলে কাজল কুমার দাসকে ১২ এপ্রিল রাতে মুঠোফোনের মাধ্যমে এই হুমকি দেয়া হয়।

এই ঘটনায় ১৩ এপ্রিল বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (যার নং-৭১৯)। ওই ডায়েরী সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল রাত ১১টার দিকে একটি অপরিচিত ফোন নম্বর (০১৭১৯১২৩৫৩০) থেকে কাজল কুমার দাসের ব্যবহৃত ফোন নম্বরে কল আসে। ফোন করা ব্যক্তি তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে গালিগালাজসহ বিভিন্ন ভাবে শারিরীক ভাবে লাঞ্চিত করার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেন কাজল কুমার দাস।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে কাজল দাস আরো জানান, নানা সময় বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করায় আমাকে এই হুমকি দিয়েছে একটি গোষ্ঠি। যে কারণে সাধারণ ডায়েরী করা হয়েছে থানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net