বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১

শিরোনাম :
পাথরঘাটায় বরিশাল এক্সপ্রেস বাস থেকে ১১ড্রাম জাটকা উদ্ধার

পাথরঘাটায় বরিশাল এক্সপ্রেস বাস থেকে ১১ড্রাম জাটকা উদ্ধার

dynamic-sidebar

বরিশাল এক্সপ্রেসের সুপারভাইজার আটকপাথরঘাটা থেকে ঢাকা যাবার পথে বরিশাল এক্সপ্রেসের সুপারভাইজার দিদারকে ১১ ড্রাম জাটকা ইলিশসহ আটক করেছে ঢাকা হাইওয়ে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ওই গাড়ীতে থাকা যাত্রী আশিস মিত্র জানান,

সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেরে যাওয়া বরিশাল এক্সপ্রেস বাস বরিশাল থেকে ১১ড্রাম জাটকা ইলিশ উঠায়। পরে মাওয়া ফেরি পার হয়ে মাওয়া-পোস্তগোলা সড়কের শ্রীনগর থেকে ঢাকা হাইওয়ে পুলিশ ওই গাড়ীতে তল্লাশী চালিয়ে ১১ড্রাম অবৈধ জাটকা ইলিশ জব্দ করে।

পরে ওই গাড়ীর সুপার ভাইজার দিদারকে আটক করে নিয়ে যায় পুলশ। এবিষয়ে বরিশাল এক্সপ্রেসের লাইনম্যান জামালের সাথে মুঠোফোনে (০১৭৩০৯১৫১০৪) নম্বরে একাধীকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এরিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net