, ,

শিরোনাম :
বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
মায়ের পেটে মারামারি করছে যমজ শিশু

মায়ের পেটে মারামারি করছে যমজ শিশু

dynamic-sidebar

অনাগত সন্তানকে ঘিরে বাবা-মায়ের আগ্রহের কোনো কমতি থাকে না। গর্ভের সন্তানকে প্রতিনিয়ত দেখার জন্য অস্থির থাকেন মা। সন্তান জন্মের আগ পর্যন্ত সার্বক্ষণিক একজন মাকে যত্নের ভেতর দিয়ে যেতে হয়।

পেটের শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রতি মাসেই একবার করে নিয়মমাফিক চেকআপ করতে হয়। এমন চেকআপের সময়ই মায়ের পেটের মধ্যেই মারামারি করতে দেখা গেছে যমজ শিশুকে।

আলট্রাসনোগ্রামে এ আজব ঘটনা দেখে রীতিমত হতবাক হয়ে গেছেন চিকিৎসকরা। জন্মের আগেই কী নিয়ে ঝগড়া বাধল এই দুই সহোদরের? ভিডিওতে দেখা গেছে, রীতিমতো মারপিট করছে ওই যমজ শিশুরা। ঘটনাটি ঘটেছে চীনের ইয়ানচুন এলাকায়।

চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপে গিয়েছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী। চেম্বারে চিকিৎসক তার আলট্রাসনোগ্রাম করেন। সেখানেই দেখা যায়, মায়ের গর্ভেই মারপিট শুরু করে দিয়েছে যমজরা।

মজার এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন ওই নারীর স্বামী। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এমন ঘটনা আগে কেউ দেখেনি। সবাইকে অবাক করেছে এই ঘটনা।

https://youtu.be/_-1dkZbw4Sc

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net