বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০

শিরোনাম :

আমরা আর একটিও ধর্ষণের খবর পেতে চাই না

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ এই শ্লোগান নিয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরিশাল পূজা উদ্যাপন পরিষদ জেলা ও মহানগর কমিটি। আজ সোমবার (২২ই এপ্রিল) বেলা ১১ টায় নগরীর সদররোডে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সংগঠনটি।

নারীর প্রতি সহিংসতা রোধ, ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুরিয়ে হত্যা, বরিশালের কাকন রানী ধর্ষণ, মুন্সিগঞ্জের সেতু মন্ডল, গাজিপুরের সেলিনা গোমেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল সহিংসতার প্রতিবাদ করা হয় কর্মসূচি থেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দিন দিন আইনের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার কারনেই রাফিকে পুড়িয়ে হত্যা করা সম্ভব হয়েছে। বেড়েছে ধর্ষণের মত ঘৃৃণিত ঘটনা। সরকারের প্রতি আহবান রাখবো, ধর্ষণরোধে যত কঠিন সিদ্ধান্ত নিবেন জাতি তা সাদরে গ্রহণ করবে। আমরা বাংলার মাটিতে আর একটিও ধর্ষণের খবর পেতে চাই না। বক্তারা আহবান রাখেন, নুসরাত হত্যার বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে আর কেউ সাহস না করে এমন কাজ করতে।

বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মানিক মূখার্জী কুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়ু, সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, মহানগর সহ-সভাপতি গোপাল সাহা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূষ্প রাণী চক্রবর্তী, মহানগরের যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরের সম্পাদক জয়ন্ত কুমার দাশ, বিপুল বিহারী হালদার, মহানগর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা প্রচার সম্পাদক গবিন্দ সাহা, বরিশাল মহাশশ্বান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার, ছাত্র যুব ঐক্যের সহ-সভাপতি অসিত দাস প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net