বরিশালের উজিরপুর উপজেলার হারতায় লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ী জিতেন বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকেল ৪ টার দিতে হারতা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতেন বিশ্বাস হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকার জগদ্বীশ বিশ্বাসের ছেলে ও ডাবসহ বিভিন্ন ফল স্থানীয়ভাবে সংগ্রহন করে ঢাকায় বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, পয়সারহাট থেকে ঢাকাগামী এমভি যুবরাজ লঞ্চটি হারতা লঞ্চঘাটে নোঙ্গর করার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় জিতেন বিশ্বাসসহ ঢাকাগামী যাত্রীরা ঘাটে দাড়িয়ে ছিলো লঞ্চে ওঠার জন্য। কিন্তু লঞ্চটি খুব দ্রুতগতিতে ঘাটের সাথে ধাক্কা দিলে জিতেন বিশ্বাস আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। পাশাপাশি আরো বেশ কয়েকজন নদীতে পড়ে যান। এসময় সবাই সাঁতরে জীবিত অবস্থায় উঠতে সক্ষম হলেও জিতেন বিশ্বাস ঘটনাস্থলে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতদূরে জানাগেছে, লঞ্চের চাপায় নন লঞ্চের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে যান জিতেন বিশ্বাস। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply