, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
বরিশালে বেতনের ৪ শতাংশ হারে অর্থ কর্তন আদেশ বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বরিশালে বেতনের ৪ শতাংশ হারে অর্থ কর্তন আদেশ বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

dynamic-sidebar

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে নতুন ৪ শতাংশ হারে অর্থ কর্তনের আদেশ বাতিলের দাবিতে বরিশাল ও ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক ও জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে নতুন ৪ শতাংশ হারে অর্থ কর্তনের আদেশ বাতিলের জোড় দাবি জানান বক্তারা।

অপরদিকে, একই দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক রিপন কুমার হালদার, সুনীল বরণ হালদার, মো. মাসুদ করিম, মো. ফারুক হোসেন, মো. হুমায়ুন কবির ও মো. মিজানুর রহমান।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net