বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মাহমুদ বেগের পিতা আলী আহম্মেদ বেগ (৯৩) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাবেক কাউন্সিলর নিয়াজ মাহমুদ বরিশালটাইমসকে জানিয়েছেন- বাবা কিছু দিন যাবত তার বাসা শহরের ২১ নম্বর ওয়ার্ডের উত্তর অক্সফোর্ড মিশন রোড ছিলেন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি কাউকে কিছু না বলে বেরিয়ে যান।
এরপরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। তাঁর কোন সন্ধান পেলে ছেলে নিয়াজ মাহমুদ তার (০১৭১০৭৪৪৬১৬) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। (জিডি নম্বর ১৬০৯)।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply