বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৬

শিরোনাম :
বরিশালে স্ত্রীকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলেন স্বামী!

বরিশালে স্ত্রীকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলেন স্বামী!

dynamic-sidebar

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে সারা শরীর ঝলসে দেওয়া হয়।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করে।

ওই গৃহবধু বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস চিকিৎসাধীন রয়েছেন।

গৃহবধুর মা শাহানুর বেগম জানান, প্রায় ১৮ বছর আগে তার মেয়ের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার কবাই শিয়ালঘুনী গ্রামের সুলতান হাওলাদারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। গত পাঁচ বছর ধরে সুলতান পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ছাড়া যৌতুকের জন্য সুলতান তার স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে সুলতানের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে বরিশাল আদালতে দুটি মামলা দায়ের করা হয়। মামলা নিয়ে সুলতান ও তার সহযোগীরা ওই গৃহবধূকে একাধিকবার ভয়-ভীতিসহ হত্যা ও গুম করার চেষ্টা চালান। কিছুদিন আগে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করা হয়। এতে তারা পুনরায় সংসার শুরু করে কয়েকদিন ঠিকমত চললেও সুলতার আবার আগের মতো পরকিয়ায় জড়িয়ে পড়েন।

ওই গৃহবধূর মা অভিযোগ করেন, সুলতার সম্প্রতি মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুড়িয়া এলাকার গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে ওই গুহবধূ ও তার স্বামীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। তার জের ধরে সোমবার রাত দেড়টায় সুলতান ও তার সহযোগী সোহেল বয়াতী, জাহাঙ্গীর, মাইদুল, গিয়াসসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জন বাড়িতে ঢুকে ওই গৃহবধুকে ঘর থেকে বের করে পাশের ফাঁকা স্থানে নিয়ে যান। সেখানে গাছের সঙ্গে হাত-পা বেঁধে ওই গুই গৃহবধূর মুখ কাপড় দিয়ে আটকিয়ে দেন তারা। এ সময় তার সমস্ত শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। হত্যার চেষ্টায় ঘণ্টাব্যাপী অমানষিক নির্যাতনও করা হয়। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে শ্রীপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই গৃহবধুর ছেলে জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবা অনেক বছর ধরে প্রায় সময়ই মাকে নির্যাতন চালিয়ে আসছে। গত দুই মাস আগে বাবা গাগুড়িয়া এলাকার লামিয়া নামে এক মেয়েকে বিয়ে করা নিয়ে মায়ের সাথে নতুন করে বিবাদ শুরু হয়। এ নিয়ে গভীর রাতে গাছের সাথে বেঁধে মাকে হত্যার চেষ্টা চালায় বাবা ও তার লোকজন।’

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘গভীর রাতে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় তার স্বামী নির্যাতন করেছে। ঘটনাস্থল থেকে শ্রীপুর ক্যাম্পের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net