নিজস্ব প্রতিবেদক ॥ মহান মে দিবস উপলক্ষে বরিশাল নগরীর ২১নং ওয়ার্ড তরুণ সংঘ সর্টপিচ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২মে) বিকেলে নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুনামেন্টের উদ্বোধন করেন আনন্দ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের
সভাপতি মজিবর রহমান নাহিদ। এসময় আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী আরেফিন পারভেজ, সমন্বয়কারী তৌফিক খান শুভ, মেহেদী হাসান, এনায়েত হোসেন, ব্যবসায়ী মোঃ ইব্রাহিম হাওলাদার, তরিকুল ইসলাম ও জাকারিয়া আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে কিং স্টার বনামকে হারিয়ে জয়লাভ করে চৌমাথা কিং। দ্বিতীয় ম্যাচে কিং স্টার বনামকে হারিয়ে জয়লাভ করে মানুমেয়া লেন। তৃতীয় ম্যাচে আলেকান্দা রাইডার্সকে হারিয়ে জয়লাভ করে নতুন হাট স্পোটিং ক্লাব।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply