, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

১৪০ আরোহী নিয়ে নদীতে বিমান

dynamic-sidebar

ফের বড়সড় বিপদে পড়েছে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে নদীতে গিয়ে পড়ে। এসময় বিমানে ১৩৬ যাত্রীসহ মোট ১৪০ জন আরোহী ছিলেন। অল্পের জন্য বিমানে থাকা সকলে রক্ষা পেয়েছেন। ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বিমানের দু’জন আরোহীর সামান্য আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। খবর সিএনএনের।

জ্যাকসনভিলের মেয়র লেনি কারি বলেন, শুক্রবার রাতে ফ্লোরিডার সেন্ট জনস নদীতে রানওয়ে থেকে কিউবার গুয়ান্তানামো বে থেকে আসা একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি চলে যায়। বিমানের সমস্ত আরোহীই অক্ষত রয়েছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে তা দূষিত না করে, সে চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মায়ামি এয়ারলাইনের বিমানটি কিউবার গুয়ান্তানামো বের নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল। তাতে ১৩৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ সেটি ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু সেই সময়ই তা রানওয়েতে পিছলে যায়। চেষ্টা করেও বিমান নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। এরপর বিমানটি সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন’স নদীতে।

বোয়িং কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার খবরটি তারা সবেমাত্র পেয়েছেন। এ সম্পর্কে সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net